শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০

পৃথিবীর অমীমাংসিত রহস্য বারমুডা ট্রায়াঙ্গল: অবশেষে এই রহস্যের সমাধান

পৃথিবীর অমীমাংসিত রহস্য বারমুডা ট্রায়াঙ্গল: অবশেষে এই রহস্যের সমাধান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রহস্যঘেরা এই পৃথিবীতে এখনো অনেক রহস্য অজানাই রয়ে গেছে। যেগুলো উন্মোচন করতে গিয়ে প্রযুক্তিও হয়ে পড়েছে নিরুপায়।

এমনই একটি রহস্য হলো আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গল। একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলে মানা হয়। কারণ এ পর্যন্ত এখানে যত রহস্যময় দুর্ঘটনা ঘটেছে অন্য কোথাও এত বেশি ঘটেনি।

এ রহস্যের কথা প্রকৃতির খোঁজখবর রাখা প্রায় প্রতিটি মানুষেরই শোনা। যেখানে বিমান ও জাহাজ উধাও হয়ে যায় বলে শোনা যায়।

বারমুডা ট্রায়াঙ্গল আসলে কী?

ক্যারিবীয় সাগরের এক ত্রিভুজ এলাকা হলো বারমুডা ট্রায়াঙ্গল। এই এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন প্রান্ত দিয়ে সীমাবদ্ধ। বারমুডা ট্রায়াঙ্গল যে তিনটি প্রান্ত দ্বারা সীমাবদ্ধ তার এক প্রান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আরেক প্রান্তে পুয়ের্তো রিকো এবং

অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ অবস্থিত। এ অঞ্চলটির মোট আয়তন ১১৪ লাখ বর্গ কিলোমিটার বা ৪৪ লাখ বর্গ মাইল।

বারমুডা ট্রায়াঙ্গলের যত রহস্য

বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যময়তার অন্যতম একটি দিক হলো, জাহাজ নিঁখোজ হয়ে যাওয়া। কলম্বাসের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একই ব্যাপার ঘটে চলেছে। কোনো জাহাজ এই ট্রায়াঙ্গলে প্রবেশ করার পর পরই বেতার তরঙ্গ প্রেরণে অক্ষম হয়ে পড়ে এবং এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়। এবং এক সময় তা দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়।

আবার এক মাস আগে নিঁখোজ হয়ে যাওয়া জাহাজও ভূতুড়েভাবে ভাসতে দেখা যায় এখানে। ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম ১৪৯২ সালের ১১ অক্টোবর তার লগবুকে এই ট্রায়াঙ্গল নিয়ে অভিজ্ঞতার কথা লিখেন। তিনি লিখেছিলেন যে, তার জাহাজের নাবিকরা এ অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি আর আকাশে ধোঁয়া দেখেছেন। এ ছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক-নির্দেশনার কথাও বর্ণনা করেছেন।

এই গোল্ডেন ট্রায়াঙ্গলের একটি রহস্যময় অঞ্চল হলো জলীয় কেন্দ্রের একটি বিন্দু। ফ্লোরিডা থেকে বাহামার মধ্যে এর অবস্থান। এই অঞ্চলকে বলা হয় ‘রেডিও ডেড স্পট’। এখানে কোনো বেতারতরঙ্গ প্রবেশ করতে পারে না এবং বের হতেও পারে না।

অনেকে এই ট্রায়াঙ্গলে ফ্লাইং সসার্স দেখার কথা স্বীকার করেন। তাদের মতে, ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীতে আসার জন্য এই অঞ্চলটি বেছে নিয়েছে। এটিও এই ট্রায়াঙ্গলের একটি বড় রহস্য।

বারমুডা ট্রায়াঙ্গলের আরো একটি রহস্য হচ্ছে, একটি অদ্ভুত জৈবের উপস্থিতি। টেডি টাকার নামের এক ডুবুরি বারমুডার বেলাভূমিতে ১৫০০ থেকে ২০০০ পাউন্ড ওজনের উজ্জ্বল সাদা একটি পিণ্ড আবিষ্কার করেছিলেন। স্থানীয় লোকেরা ওই রহস্যময় বস্তুটির নাম দিয়েছিল বারমুডা ব্লপ।

এই পিণ্ড থেকে একটি টুকরা কেটে নিয়ে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ গবেষণা করে। সেখান থেকে তথ্য পাওয়া গেল ওই পিণ্ডটি কোনো প্রাণীদেহের অংশ। রহস্যময় ব্যাপার এই যে, প্রাণীদেহের অংশ হওয়া সত্বেও পিণ্ডটিতে পচন ধরেনি।

বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধান !

বারমুডা ট্রায়াঙ্গেল প্রকৃতির এমন স্বভাব সম্পর্কে মানব-প্রকৃতি অজানা রয়েছে। আর অচেনারে না চিনতে পারলে তা-ই রহস্যর জালে ঘোরপাক খায়। সমাধান না হওয়া পর্যন্ত তা রহস্যের বেড়াজালেই আবদ্ধ থাকে। তবে কোনোকিছু সমাধানের আগে বিভিন্ন গবেষণা নিরীক্ষায় অনেক তত্ত্ব বেরিয়ে আসে।

তেমন একটি তত্ত্বে বারমুডা ট্র্যাঙ্গেলের রহস্যের সমাধান হয়েছে বলে নতুন একটি গবেষণা দল দাবি করেছে। তবে এখনো এ তত্ত্বের স্বীকৃতি স্বরূপ পক্ষাবলম্বন করতে কাউকে দেখা যায়নি।

বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভ্যানি-সহ গবেষকদের একটি দলের দাবি, বারমুডা ট্র্যায়াঙ্গেল রহস্যের পিছনে ‘হেক্সাগোনাল ক্লাউড’ নামে এক ধরনের মেঘের উপস্থিতি রয়েছে। এই মেঘের আবহে উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে ২০ থেকে ৫৫ মাইল জুড়ে ঘণ্টায় ১৭০ মাইল গতিবেগের বায়ু তৈরি হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন এ বায়ুকে বলা হয় এয়ার বোম্ব। এই বায়ু প্রায় ৪৫ ফুট উচ্চতার ঝড় তৈরি করতে পারে। আর এতে করে ট্র্যাঙ্গল দিয়ে যাওয়া জাহাজ বা বিমান উধাও হয়ে যায়।

উল্লেখ্য, আটলান্তিক মহাসাগরের প্রায় চার লক্ষ ৪০ হাজার মাইল এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল। এই রহস্যের জালে পড়ে ১০০ বছরে বেশ কিছু বিমান ও জাহাজ চিরতরে হারিয়ে গেছে বলে শোনা যায়। যেখানে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে।

কিন্তু উধাও হয়ে সেসব কোথায় যায় এ ব্যাপারে বিজ্ঞানীরা অজ্ঞাত রয়েছে। এখন কোনো জাহাজ বা বিমান এই এলাকা দিয়ে চলাচল করেনা। রহস্য উন্মোচনে গবেষণা চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026