বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭

পুত্রবধূ ঐশ্বরিয়ার চরিত্রের প্রশংসা করলেন অমিতাভ

পুত্রবধূ ঐশ্বরিয়ার চরিত্রের প্রশংসা করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক: পুত্রবধূ ঐশ্বরিয়া রাই অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি নিয়ে প্রথম থেকেই বেশ নিরব ছিলেন অমিতাভ বচ্চন। ছবিটিতে সাবা চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। সাবা একজন লেখিকা। বিয়ে করলেও সংসার টিকেনি তার।

সাবার জীবনে আবারও পুরুষ আসে। কিন্তু সাবা অতীত তীক্ত অভিজ্ঞতা থেকে মনোভাব পরিবর্তন করে। সে আর কারও দাসত্ব করতে রাজী নয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় সে।

সম্প্রতি অনুষ্ঠিত কলকাতা চলচ্চিত্র উৎসবে একটি ছবির প্রিমিয়ার যোগ দিয়ে অমিতাভ ভারতীয় চলচ্চিত্রে নারীর বিবর্তন নিয়ে বক্তৃতা করেন। এসময় চলচ্চিত্রের বেশ কয়েকটি আলোচিত নারী চরিত্র নিয়ে কথা বলেন তিনি।

সেই আলোচনায় ওঠে আসে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির কথাও। অমিতাভ ছবির স্বাধীনচেতা সাবা চরিত্রটির বেশ প্রশংসা করেন। এসময় ছবিটির একাধিক সংলাপও উচ্চারণ করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026