সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১৭

১.৬ মিলিয়নে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বেকারত্বের সংখ্যা

১.৬ মিলিয়নে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বেকারত্বের সংখ্যা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে কর্মহীনতা বা বেকার সংখ্যা ৩ মাসে বেড়ে গিয়ে ৩৭,০০০ থেকে ১.৬ মিলিয়নে পৌঁছেছে অফিস অব দ্য ন্যাশনল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) জানিয়েছে।

ই বেকারত্বের হার ৪.৮% এবং একই সময়ে কর্মসস্থানের সংখ্যা ৪৯,০০০তে উন্নীত হয়। গড় সাপ্তাহিক উপার্জন এ বছরের অক্টোবর মাসে বোনাসসহ ২.৩% হারে বেড়েছে এবং বোনাস ছাড়া সাপ্তাহিক আয় বৃদ্ধির হার ২.৪%।

ব্যাংক অব ইংল্যান্ড ভবিষ্যতবাণী উচ্চারণ করে বলেছে বেকারত্ব ব্রেক্সিট-এর অনিশ্চয়তা সত্ত্বেও বেড়ে যাবে। মোট কর্মসংস্থানে ব্যাপৃত থাকা লোকসংখ্যা রেকর্ড সর্বোচ্চ ৩১.৮ মিলিয়ন, ওএনএস এক পরিসংখ্যানে জানিয়েছে।

তবে বিশ্লেষকরা দেখিয়েছেন যে, কর্মসংস্থান বৃদ্ধির গতি হ্রাস পাচ্ছে এবং কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার যে গণভোট হয়েছে তা এ পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় গণভোটের পর কর্মসংস্থান পুনরুদ্ধার করে ব্রিটেন পূর্বস্থানে ফিরে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেছেন অর্থনীতিবিদ রুথ গ্রেগরী ক্যাপিটাল ইকনমিক্স’র সাথে সাক্ষাৎকারে।

কর্মসংস্থান বৃদ্ধি দ্রুত হ্রাস পাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৪৯,০০০ বেড়েছে যা আগস্টের ৯১,০০০ থেকে ঢের কম ছিল। অক্টোবর মাসে বেকার ভাতা গ্রহণকারী জনসংখ্যা ৯,৮০০ জন বেড়েছে এবং এ সংখ্যা ব্রেক্সিটের মে মাস থেকে সর্বোচ্চ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026