সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫

তুরস্কের সংবিধান পাল্টে যাচ্ছে শিঘ্রই

তুরস্কের সংবিধান পাল্টে যাচ্ছে শিঘ্রই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুর্কি সংবিধানের নতুন একটি খসড়া সংস্করণ সংসদে পেশ করার জন্য প্রায় প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক বৈঠকে তিনি এতথ্য জানান।

খুব শিগগিরই খসড়াটি পার্লামেন্টে আইন প্রণেতাদের কাছে উপস্থাপন করা হবে বৈঠকে ইলদিরিম জানান।

ইলদিরিম বলেন, ‘একটি নতুন সাংবিধানিক খসড়া উপস্থাপনের জন্য আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের আরো পরামর্শ নেয়া হবে।’

নতুন এই সংবিধানের ওপর জনগণই ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত নিবে বলে ইলদিরিম জানান।

২০১৪ সালের আগস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জনপ্রিয় ভোটে দেশটির প্রথম নির্বাচিত রাষ্ট্রপ্রধান নিযুক্ত হন। এরপর থেকেই ক্ষমতাসীন একে পার্টি বর্তমান সংসদীয় মডেলের পরিবর্তে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা প্রবর্তন করতে চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে একটি গণভোট আয়োজনের জন্য সংসদে ৩৩০ জন সদস্যের সমর্থণের প্রয়োজন হয়। ইতোমধ্যে বিরোধী ন্যাশনাল মুভমেন্ট পার্টির সঙ্গে ক্ষমতাসীনরা একটি সমঝোতা চুক্তি পৌঁছেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026