সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৩

১০ দিনে দুইবার গর্ভবতী হয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী

১০ দিনে দুইবার গর্ভবতী হয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী

বিস্ময়কর ডেস্ক: হরমোন চিকিৎসার মাধ্যমে কেইট ও পিটার হিল তাদের সন্তানের জন্ম দিয়েছেন।

অস্ট্রেলিয়ার এক নারীকে বলা হয়েছিল তিনি কখনোই গর্ভধারণ করতে পারবেন না। অথচ সেই নারী ১০ দিনের ব্যবধানে দুইবার গর্ভধারণ করে যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

কেইট হিল নামের অস্ট্রেলিয়ান ওই নারী পলিসিস্টিক ওভারির জন্য হরমোনের চিকিৎসা গ্রহণ করেছিলেন। তাঁর অবস্থা এমন ছিল যে চিকিৎসকরা বলেছিলেন তিনি গর্ভধারণ করতে পারবেন না।

কিন্তু তিনি ওই চিকিৎসার সময়েই গর্ভধারণ করতে সক্ষম হন।

আর মাত্র কয়েকদিনের ব্যবধানে কোনো নারীর দ্বিতীয়বার গর্ভধারণ করার ঘটনা বিরল।

শার্লট ও অলিভিয়া নামে তাঁর যমজ দুই কন্যা শিশুর জন্ম হয় দশ মাস আগে। তাদের আকার, ওজনও ভিন্ন ছিল। এ ধরনের ঘটনা বিশ্বে মাত্র ১০টি রয়েছে।

বেশির ভাগ ক্ষেত্রে একই সময়ে দুটি ডিম্বাণু বের হওয়ার কারণে যমজ সন্তানের জন্ম হয়। একটি নিষিক্ত ডিম্বাণু ভেঙে দুটিতে পরিণত হওয়ার ঘটনা খুব কমই ঘটে।

অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে মিসেস হিল বলেছেন, “বাচ্চা দুটো জন্ম নেয়ার আগে আমরা বুঝতেই পারিনি এটাযে বিশেষ কিছু ছিল”।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026