রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৫

রাজধানীতে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হলেন পুলিশ কনস্টেবল

রাজধানীতে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হলেন পুলিশ কনস্টেবল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীতে ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে তাকে আটক করে পুলিশ।

আটক লতিফুজ্জামান কনস্টেবল পদে ডিএমপি ট্রাফিক জোনের উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক। তিনি জানান, ছিনতাই কিংবা চাঁদাবাজির ঘটনায় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিম ব্যবসায়ী আবদুল বাসির সাংবাদিকদের জানান, ভ্যানে করে ডিম সাপ্লাই দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে তেজগাঁওয়ে ডিমের আড়তে ফিরছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ৪৪ হাজার টাকা ছিল।

তিনি ও ভ্যানচালক সাপ্লাই ভ্যানযোগে সোনারগাঁ হোটেল মোড়ে পৌঁছলে মোটর সাইকেলযোগে এসে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও এক আনসার সদস্য তাদের পথরোধ করেন।

বাসির সাংবাদিকদের আরও বলেন, পথরোধ করা পুলিশ সদস্য আমার কাছে গাঁজা আছে কি না জানতে চেয়ে পকেট সার্চ করতে যান। এ সময় আমি পকেটে থাকা টাকা ও চাবি বের করলে তারা টাকা টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি জানান, আমি এ সময় একজনকে জাপটে ধরে ফেলি এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে তাকে ধরে শাহবাগ থানায় খবর দেয়।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেলেও আনসার সদস্য পালিয়ে যান।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তি আনসার নয়, সেও পুলিশ সদস্য। তাকে ধরারও চেষ্টা চলছে।

ঢাকা ট্রাফিক উত্তর বিভাগের গুলশান জোনের সহকারী কমিশনার নুসরাত জাহান মুক্তা বলেন, লতিফুজ্জামান তার অধীনে কর্মরত ছিলেন। তার ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। জোনের বাইরের এলাকায় তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ করেছে থানা পুলিশ। তদন্তে তার দোষ প্রমাণিত হলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে থানা পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025