অন্যকিছু ডেস্ক: যদি শুধু মোবাইলে বা সেলফি স্টিক দিয়ে সেলফি তুলে আপনার মন না ভরে থাকে তাহলেও চিন্তার কিছু নেই। নরম পানীয় সংস্থা কোকাকোলা আপনার জন্য নিয়ে আসছে এমন বোতল যা ঠোঁটে ঠেকিয়ে চুমুক দিতে দিতেই সেলফি তুলতে পারবেন আপনি।
কোকা
কোলা ইজরায়েল এই নতুন ধরনের সেলফি বোতল ডিজাইন করেছে। বোতলের পিছনে একটি বিল্ট-ইন ক্যামেরা রয়েছে। এবং তাতে লাগানো রয়েছে একটি সেন্সর।
বোতলটিকে ৭০ ডিগ্রি কোণে বেকিয়ে ধরলেই সেলফি উঠতে শুরু করবে। অর্থাৎ আপনি ঠোঁটে নিয়ে কোকের বোতলে চুমুক দিলেই সেলফি উঠতে শুরু করবে। সেই ছবিকে চাইলে আপনি বিভিন্ন স্যোশাল নেটওয়ার্কিং সাইট যেমন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটে শেয়ার করতে পারবেন।
কোকাকোলার মার্কেটিং টিমের তরফে বলা হয়েছে, যারা পার্টি করতে ও ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ সুযোগ। শুধু আপনাকে কোকের বোতলে চুমুক দিতে হবে। ব্যস তাহলেই সেই ছবি স্যোশাল মিডিয়ার মাধ্যমে আপনাকে কাছের মানুষদের কাছে পৌঁছে যাবে।
তবে এখনও পরিষ্কার নয় যে কোথায় এই ধরনের বোতল বিক্রি করা হবে, কবে থেকে এটি বাজারে আসবে অথবা কি এর দাম হবে?
বিশেষজ্ঞের মতে ২০১৪-১৫ সালে ১ ও ১.৫ শতাংশ হারে ব্যবসা কমেছে কোকাকোলার। ফলে ব্যবসার মন্দা কাটাতে নতুন চমক তুলেই বাজার দখল করতে চাইছে কোক কোম্পানি।