মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৯

ছুটি শেষে ব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী

ছুটি শেষে ব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল ব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। ঈদের ছুটি তিনদিন হওয়ায় শনিবার রাত থেকেই ঢাকায় ফিরতে শুরু করে কর্মজীবীরা। এছাড়া আগামী ১৪ এবং ১৫ তারিখ জামায়াত হরতাল ডাকায় অনেকে আগেভাগেই ফিরে আসছেন গ্রাম ছেড়ে। সোমবার ভোর থেকেই রাজধানীর শ্যামলী, কল্যাণপুর এবং গাবতলীতে দেখা গেছে ঢাকামুখী মানুষের ভিড়।

ঢাকা-চুয়াডাঙ্গা রুটের রয়েল এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস খুলে যাওয়ায় ঢাকায় ফেরার চাপ খুবই বেশি। স্বাভাবিকভাবে ১৫ তারিখের মধ্যেই এ চাপ কমে যাওয়ার কথা ছিল। কিন্তু ১৩-১৪ তারিখ হরতালের জন্য আগামী ১৮ তারিখ পর্যন্ত রয়েল এক্সপ্রেসে চুয়াডাঙ্গা থেকে ফেরার কোনো টিকিট নেই। অথচ ঢাকা থেকে ফেরার সময় কোনো কোনো গাড়িতে মাত্র ২০ থেকে ২৫ জন যাত্রী পাওয়া যায়। আবার খালি গাড়িও চলে যাচ্ছে ঢাকার যাত্রী আনতে।

গোল্ডেন এক্সপ্রেসের কাউন্টারের দায়িত্বে থাকা একজন বলেন, প্রতি বছরই ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় থাকে। এবার দু’দিন হরতাল হওয়ায় ভিড় আরো বেশি। ১৭ তারিখ পর্যন্ত ফেরার কোনো টিকিট নেই। অনেকে ঢাকায় থেকে যাওয়ার টিকিট হাতে পেয়েই আত্মীয়দের দিয়ে ফেরার টিকিট কেটে রেখেছে। যাত্রীর চাপ বেশি হওয়ায় কখনো কখনো খালি বাসই পাঠিয়ে দিতে হচ্ছে যাত্রী আনতে। কোচগুলোর পাশাপাশি লোকাল বাসগুলোতেও রয়েছে একই রকম ভিড়।

বিভিন্ন বাস কাউন্টার ঘুরে জানা যায়, ঈদ শেষে সবারই এখন ঢাকায় ফেরার তাড়াহুড়া। কোচে যারা টিকিট পায়নি তারা ভেঙে ভেঙে আসছে। আবার ঢাকার আশে পাশেই যাদের বাড়ি তারা লোকাল বাসেও আসছে। যে কারণে ফেরার সময় যাত্রীর অভাব হয় না। বরং যাওয়ার সময়ই তুলনামূলক খালি যেতে হয়। অনেক আবার জানান, ঈদের ছুটি শেষে দু’দিন হরতাল হওয়ায় ১৮ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আবার ১৫ আগস্ট ছুটি হওয়ায় এরপরেও কিছু যাত্রী আসতে পারে। এক্ষেত্রে ফিরত যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে আশংকা তাদের।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026