রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮

মন্ত্রীর গাড়িতে ৯১ লাখ নিষিদ্ধ টাকা উদ্ধার

মন্ত্রীর গাড়িতে ৯১ লাখ নিষিদ্ধ টাকা উদ্ধার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নোট বাতিল কাণ্ডে ভারতজুড়ে দেখা দিয়েছে নৈরাজ্য। তাতে বাদ যাবেন কেন মন্ত্রী-এমপিরা। এবার মহারাষ্ট্রের সমবায়মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে ৯১ লাখ টাকার মূল্যমানের নিষিদ্ধ ৫০০ ও এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

দু’দিন আগে ধরা পড়ার পর মন্ত্রী প্রথমে ওই অর্থ লোকমঙ্গল সমবায় ব্যাংকের কর্মীদের বেতনের টাকা বলে দাবি করেছিলেন। পরে অবশ্য তিনি স্বীকার করেন, পুরো টাকাই নিজের। বিরোধী রাজনীতিক শিবির এ নিয়ে মন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন।

এদিকে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি তদন্ত করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025