বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬

ভাঙা প্রেমে লাগলো জোড়া

ভাঙা প্রেমে লাগলো জোড়া

বিনোদন ডেস্ক: প্রেম ভেঙে গেছে এক বছর হতে চললো। দু’জন আলাদা পথে। কেউ কাউকে সহ্যও করতে পারেন না। এমনটা সবারই জানা।

কিন্তু হঠাৎ কি হলো আবার রণবীর কাপুর ও কাটরিনা কাইফের মাঝে। দুজনের নাকি আবার নাকি ভাব হয়ে গেছে। এমনই এক ইঙ্গিত দিলেন রণবীর নিজেই। সম্প্রতি করণ জোহরের শো কফি উইথ করণ এ তিনি বলেছেন কাটরিনার সঙ্গে দিব্যি কথা হচ্ছে। সম্পর্ক আগের মতোই হতে যাচ্ছে।

আর দুজনের ভালো সম্পর্কে ফিরিয়ে আনতে অবিরত চেষ্টা করছেন করণ জোহর। জানা গেছে, রণবীর এবং কাটরিনা আপাতত লুকিয়ে দেখা করছেন করণ এবং পরিচালক অয়ন মুখার্জির বাড়িতে। একসঙ্গে সময় কাটাচ্ছেন রীতিমতো। কেউ যেন বুঝতে না পারে।

, দু’জনের সঙ্গেই ভালো সম্পর্ক করণের। অয়ন ও রণবীরের বন্ধুত্বের কথাও কারো অজানা নেই। ফলে দু’জনের ভাঙা প্রেম জোড়া লাগাতে এটুকু সাহায্য তো তারা করবেনই!

তবে এবার শুধু প্রেমেই নাকি আটকে নেই ব্যাপারটা। কাটরিনা চাইছেন, রণবীর তার সঙ্গে বাগদান সেরে ফেলুন। যেভাবে জ্যাকলিন, শ্রুতি হাসানদের সঙ্গে রণবীরের নাম শোনা যাচ্ছে বার বার, তাতেই বোধহয় অনিশ্চয়তায় ভুগছেন নায়িকা! এসব কথা প্রকাশ্যেই বলে দিয়েছেন রণবীর।

আর এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বলিউডজুড়ে। এখন দেখার পালা, কফি উইথ করণ-এ রণবীরের বক্তব্যের পর কাপুর পরিবারে কি প্রতিক্রিয়া আসে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026