বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে নতুন বেওয়াচ

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে নতুন বেওয়াচ

বিনোদন ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পাবে নতুন বেওয়াচ। এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বেওয়াচ এর নাম শুনলেই সবার মনে পড়ে যায় হলিউড সেনসেশন পামেলা অ্যান্ডারসনের কথা।

তবে জানা গেছে পামেলার মতো সংক্ষিপ্ত সাঁতার পোষাকে দেখা যাবেনা প্রিয়াঙ্কা চোপড়াকে।

প্রিয়াঙ্কা বেওয়াচ ছবিতে ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের বিপরীতে অভিনয় করেছেন। হলিউডের অভিষেক সিনেমা বেওয়াচ মুক্তির দিনক্ষণ যত এগিয়ে আসছে, এ ছবিতে প্রিয়াঙ্কাকে কেমন দেখা যাবে তা নিয়ে আগ্রহটা ততই জোরালো বাড়ছে তার ভক্তদের কাছে।

ডিএনএ’কে দেয়া সাক্ষাতকারে কিছুটা আভাস দিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই।

এ বলিউড তারকা বলেন, এ ছবিতে আমাকে কোনো যৌনআবেদনময় দৃশ্যে দেখা যাবে না। এখানে আমি প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম ভিক্টোরিয়া। ছবিতে আমাকে সেভাবেই দেখা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026