বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪

যে কারণে সুচি’র নোবেল প্রত্যাহারের সুযোগ নেই

যে কারণে সুচি’র নোবেল প্রত্যাহারের সুযোগ নেই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শান্তিতে নোবেল জয়ের পরও রোহিঙ্গা ইস্যুতে বিতর্কিত ভূমিকার কারণে মিয়ানমারের নেত্রী আং সা সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি ক্রমাগত জোরালো হচ্ছে। পিটিশন ওয়েবসাইট চেঞ্জ ডট ওআরজি-তে জমা হচ্ছে একের পর এক আবেদন।

আগে থেকে পিটিশনতো ছিলই, তাছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন করে সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে চেঞ্জ ডট ওআরজি-তে বেশ কয়েকটি নতুন পিটিশন জমা হয়েছে। সেইসঙ্গে পুরনো পিটিশনে স্বাক্ষরদাতাদের সাড়া বেড়েছে। তবে সমালোচনা যতই উঠুক না কেন, আজ পর্যন্ত পুরস্কার প্রদানের পর কারও পুরস্কার প্রত্যাহার করে নেয়নি নোবেল কমিটি। কেবল তাই নয়, নোবেল ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী, নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার সুযোগ নেই।

ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নোবেল দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে এবং তা পর্যালোচনার প্রয়োজন পড়লে তা পর্যালোচনা করা যাবে; তবে তাও ৫০ বছরের আগে নয়।

উল্লেখ্য, চেঞ্জ.ওআরজি হলো একটি পিটিশন ওয়েবসাইট। মূলত মানবাধিকার, শিক্ষা, পরিবেশগত সুরক্ষা, প্রাণী অধিকার, স্বাস্থ্য এবং টেকসই খাদ্যসহ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের বিপর্যয়পূর্ণ পরিস্থিতিতে পরিবর্তন চেয়ে কিংবা আন্তর্জাতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে এখানে পিটিশনের জন্য স্বাক্ষর গ্রহণ করা হয়। অর্থাৎ চেঞ্জ.অর্গ ওয়েবসাইটটি পিটিশনের স্বাক্ষর গ্রহণের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

যে কেউ, যেকোনও জায়গা থেকে এখানে পিটিশন শুরু করতে পারে এবং মানুষের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে সমর্থন যোগাড় করতে পারে। ভার্জিন আমেরিকার মতো কর্পোরেশন এবং অ্যামনেস্টি ও হিউম্যান সোসাইটির মতো সংস্থাগুলো এ ওয়েবসাইটের অর্থ যুগিয়ে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026