শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৩

এবার রণবীর নয় অন্য এক কপূরের হাত ধরলেন ক্যাটরিনা

এবার রণবীর নয় অন্য এক কপূরের হাত ধরলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: রণবীর ও ক্যাটরিনার অতীব চর্চিত প্রেমকাহিনির সমাপ্তি ঘটেছে বহুদিন হল। তার পর থেকেই ক্যাটরিনা বহুবার চেষ্টা করেছিলেন ভাঙা সম্পর্ক জোড়া দিতে কিন্তু রণবীর তা চাননি।

যে ফ্ল্যাটে রণবীর-ক্যাট লিভ-ইন করছিলেন, সেই ফ্ল্যাট ছেড়ে প্রথমেই চলে গিয়েছিলেন রণবীর। বেশ কয়েক মাস সেখানে রণবীরের জন্য অপেক্ষা করেছেন ক্যাটরিনা। তার পরে অন্য বাড়িতে শিফট করতে বাধ্য হন।

সব মিলিয়ে গত কয়েক মাসে ক্যাটরিনা একেবারেই যে ভাল ছিলেন না, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে ধরা পড়েছে। কিন্তু সম্প্রতি তাঁর হাবভাব দেখে মনে হচ্ছে, শেষমেশ বোধহয় ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন ক্যাট। মুভ অন করতে শুরু করছেন। নিত্যনতুন বন্ধুত্বে জীবনকে আবার উপভোগ করতে চাইছেন।

প্রত্যেক মানুষেরই সেই অধিকারটুকু রয়েছে। কিন্তু যেহেতু বলিউড নায়িকা, তাই তাঁর গতিবিধির উপর নজর সকলের। কিছুদিন আগেই বেশ শোরগোল পড়েছিল যখন মুকেশ অম্বানি-পুত্র আকাশ অম্বানির সঙ্গে হাতে হাত ধরে একটি পার্টিতে দেখা গিয়েছিল তাঁকে।

মূলত গসিপ হয়েছিল দু’জনের বয়সের ব্যবধান নিয়ে এবং ভারতের সবচেয়ে ধনী এলিজিবিল ব্যাচেলরকে এবার তাঁর মোহময়ী রূপে কাবু করতে চাইছেন ক্যাটরিনা, এই ধরনের গসিপও হয়েছে।

এই নিয়ে চর্চা এখনও স্তিমিত হয়নি, অথচ তার মধ্যেই অন্য এক কপূরের হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল ক্যাটরিনাকে। মুম্বইয়ে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে রণবীর কপূর ও পরিণীতি চোপড়ার সঙ্গে ‘কোল্ডপ্লে’-র কনসার্ট শুনতে গিয়েছিলেন ক্যাট। সেখানেই তাঁকে অর্জুন কপূরের হাত ধরে ঘুরতে দেখা গেল।

ক্যাট ও অর্জুনকে হাতে হাত ধরা অবস্থায় দেখে গুঞ্জন শুরু হয়ে যায়, তবে কি…। মুম্বইয়ের একটি গসিপ ম্যাগাজিনের বক্তব্য, হাত ধরলেও এই দু’জনের মধ্যে অন্য কিছু চলছে না। দু’জনেই দু’জনকে বহুদিন ধরে চেনেন এবং বেশ পছন্দও করেন কিন্তু সেই পছন্দটা যে অন্য রকম কিছু, সেটা এখনও ঠিক স্পষ্ট নয়।

তবে অর্জুন কপূরকে ঠিক ভরসা নেই। বেশ আনপ্রেডিক্টেবল এবং নিন্দকেরা ইদানীং তাঁকে বলিউডের প্লেবয়ও বলছেন। তেমন একজনের সঙ্গে কি সম্পর্ক তৈরি করবেন ক্যাটরিনা? মনে তো হয় না!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026