রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭

শরিয়া পুলিশ নির্দোষ ঘোষণা জার্মানিতে

শরিয়া পুলিশ নির্দোষ ঘোষণা জার্মানিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাতজন মুসলিম পুরুষের গঠন করা বিশেষ ‘শরিয়া পুলিশ’কে নির্দোষ বলে রায় দিয়েছে জার্মানির একটি আদালত। ওই ৭ মুসলিম জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর উপারটালে গঠন করেন শরিয়া পুলিশ।

তাদের দেখা যায় রাস্তায় রাস্তায় দায়িত্ব পালন করছে। এ সময় তাদের গায়ে ট্রাফিক পুলিশের মতো কমলা রঙের পোশাক দেখা যায়। তাতে পেছন দিক থেকে লেখা শরিয়া পুলিশ। এ নিয়ে জার্মানিতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

তারা বলেছে, তারা জুয়া, গান শোনা ও মদ পান বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। এ গ্রুপের সংগঠক সভেন লাউ সুপরিচিত একজন ইসলামী নেতা।

তবে তার বিরুদ্ধে সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী একটি গ্রুপকে সমর্থন করার বেশ কিছু অভিযোগ আছে। এ গ্রুপের পক্ষে ইউটিউবে একটি ভিডিও ছাড়া হয়েছে। এর নাম দেয়া হয়েছে পেট্রোল। কিন্তু এর নিন্দা জানিয়েছে জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস। তারা বলেছে, শরিয়া পুলিশের আচরণ মুসলিমদের জন্য ক্ষতিকর।

তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উঠলে উপারটাল ডিস্ট্রিক্ট কোর্ট রায় দিয়েছে, ওই সাত ব্যক্তি আইন লঙ্ঘন করেননি। আদালত দেখতে পেয়েছেন, তাদের ব্যবহৃত পোশাক কোনো হুমকি সৃষ্টিকারী নয়। এই একই আদালত গত বছর এই মামলাটি প্রত্যাখ্যান করে।

তবে সোমবার শরিয়া পুলিশের পক্ষে আদালত যে রায় দিয়েছেন সেটাই চূড়ান্ত নয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। উল্লেখ্য, এমন শরিয়া পুলিশ লন্ডন, কোপেনহেগেন ও হ্যামবার্গসহ ইউরোপীয় বিভিন্ন শহরে দেখতে পাওয়া যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026