শীর্ষবিন্দু নিউজ: শিল্পপতি রাগীব আলীকে ভারতের করিমগঞ্জে আটক করেছে সে দেশের পুলিশ।
ভারতে থাকার বৈধ কাগজপত্র আজ সকালে তাকে আটক করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ খবর নিশ্চিত করেছেন।
আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওই দিন তিনি সপরিবারে পালিয়ে ভারতে চলে যান। ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।