শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বেশ কিছু সময় পার হয়ে গেলেও অবশেষে ব্রিটিশ এমপি জো কক্সকে হত্যার দায়ে টমাস মেয়ারের যাবৎজীবন কারাদন্ড দিয়েছেন ব্রিটেনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।
উ
ল্লেখ্য, ৪১ বছর বয়সী দু’সন্তানের মা জো কক্স ইইউ গণভোটে রিমেইন এর পক্ষে ছিলেন।
ঘটনার দিন বার্স্টলের একটি স্থানীয় স্কুল ও কেয়ার হোম পরিদর্শনের পর একটি লাইব্রেরিতে এলাকাবাসীদের সঙ্গে একে একে আলোচনার জন্য যাওয়ার সময় লাইব্রেরির সামনেই হামলা হয় তার ওপর।
হামলাকারী জো কক্সকে বেশ কয়েক বার ছুরিকাঘাতের পর তিনবার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছে বলে জানা যায়।
হত্যাকারী ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যার আগে চিৎকার করে বলেছিল, ব্রিটেন ফাস্ট! শুনানিতে এমনটাই জানিয়েছেন সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।
এর আগে টমাস মেয়ারের বাসায় অভিযান চালিয়ে একটি নাৎসি পোশাক উদ্ধার করে পুলিশ। তবে হত্যার দায় অস্বীকার করেছেন বার্স্টলের টমাস মেয়ার।
উল্লেখ্য যে, গত ১৬ জুন, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়া নিয়ে গণভোটের এক সপ্তাহ আগে হামলার শিকার হন এমপি জো কক্স। গ্রেফতার হওয়া ৫৩ বছর বয়সী টমাস মেয়ার রাজনৈতিক অথবা মতাদর্শগত কারণে তাকে হত্যা করেছেন বলে আদালতের জুরিবোর্ডের সদস্যদের জানানো হয়।