বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:২০

ডায়মন্ড রিং চুরি করে স্কুল বালকের বিয়ের প্রস্তাব

ডায়মন্ড রিং চুরি করে স্কুল বালকের বিয়ের প্রস্তাব

অন্যাকিছু ডেস্ক: চুরি করে স্কুলের মাঠে প্রেমিকাকে চুমু খাওয়া কিংবা ইঁচড়েপাকা স্কুল বালকের প্রেমের প্রস্তাব নতুন খবর নয়। কিন্তু মায়ের হীরার আংটি চুরি করে সহপাঠী বালিকাকে বিয়ের প্রস্তাব অনেকটা নতুন খবরই বটে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের নিউক্যাসেলে।

স্থানীয় গণমাধ্যম বলছে,  সিদ্ধান্ত নেয় মিলিকে বিয়ের প্রস্তাব দেওয়ার এটাই উপযুক্ত সময়। টমির জীবনে এটাই ছিল সবচেয়ে বড় ঘটনা।

কিন্তু প্রস্তাব দিতে গেলে যে, হীরার আংটি লাগে! সেটা কে দেবে? স্বভাবতই মায়ের জুয়েলারি ভাণ্ডারের কথা মনে পড়ে তার। সেখান থেকে সবচেয়ে সুন্দর দেখে একটি হীরার আংটি চুরি করে সে। এরপর মিলিকে বিয়ের প্রস্তাব দেয়।

এ ঘটনা প্রথম জানাজানি হয় যখন মিলি বাসায় এসে তার মাকে বলে, টমি আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে ডায়মন্ড রিং দিয়েছে। মজার ব্যাপার হলো, মেয়ের মুখে এ কথা শুনে গলা ফাটিয়ে হেসেছেন মা। টমির হবু শ্বশুরও ঘটনা শোনার পর হেসে গড়াগড়ি খেয়েছেন।

কিন্তু যখন দুজনে মেয়ের হাতে সত্যি সত্যি আংটি দেখেছেন তখন অবাক হয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই ভিডিও দেখে এই সময়ের ছেলেমেয়েদের ভবিষ্যত নিয়ে যেমন আশঙ্কা প্রকাশ করেছেন, আবার অনেকে বিষয়টি স্রেফ মজার ঘটনা বলে উল্লেখ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025