বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪১

কাশ্মীর বিষয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক সংলাপের আহ্বান

কাশ্মীর বিষয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক সংলাপের আহ্বান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর নিয়ে সংঘাত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পাকিস্তান সফররত জনসন দুই দেশকে ইতিবাচক সংলাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

বরে বলা হয়, পাকিস্তানের বিমানবাহিনী প্রধান সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ভারতকে এ সংঘাত পুরোদমে যুদ্ধের দিকে না নিয়ে যেতে সতর্ক করে দিয়েছেন।

তিনি নয়াদিল্লিকে সংযত আচরণ করার আহ্বান জানান। পাক বিমান প্রধান মার্শাল সোহেল আমান আরো বলেন, যদি ভারতীয় বাহিনী সংকট আরো ঘনীভূত করে, সেক্ষেত্রে পাকিস্তানি সেনারা ভালোভাবে জানে কীভাবে তা মোকাবিলা করতে হয়। কাশ্মীর উপত্যকা নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে।

পাকিস্তানের দাবি, বুধবার ভারতীয় বাহিনীর গুলিতে ১২ জন বেসামরিক নাগরিক ও ৩ জন সেনা নিহত হয়েছে। এর আগের দিন কাশ্মীরে এক ভারতীয় সেনার বিকৃত লাশ পাওয়া যায়। ভারতের সামরিক বাহিনী বলেনি এ সৈন্য পাকিস্তানি সেনা নাকি কাশ্মীরি বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছে।

এদিকে কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনার জন্য উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক সম্পন্ন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, ‘স্বাধীনতার দাবিতে লড়াইরত কাশ্মীরি ভাইদের আমরা কখনোই ত্যাগ করবো না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026