বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪

শেষ পর্যন্ত ভেঙেই গেল সংগীতশিল্পী সালমার সংসার

শেষ পর্যন্ত ভেঙেই গেল সংগীতশিল্পী সালমার সংসার

বিনোদন ডেস্ক: ক্লোজআপ তারকা সালমার সুখের সংসার ভেঙে গেল। জানা গেছে, লালনকন্যা খ্যাত সালমা অার সংসদ সদস্য শিবলী সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে।

ত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন সালমা।

সালমা এনটিভির রিয়েলিটি শো ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এর মাধ্যমে সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০১১ সালে সালমা ও দিনাজপুরের সাংসদ শিবলী সাদিকের পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়।

শিবলী সাদিক সঙ্গীতচর্চা করলে পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে আসেন। দিনাজপুর ৬ আসন থেকে পিতার মৃত্যুর পর প্রার্থী হন এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সালমা ও শিবলীর সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

সালমার ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সালমা ও শিবলীর মধ্যে পারিবারিক অশান্তি দেখা দেয়। সালমার গান বাজনার কারণে মূলত তাঁদের সংসারে অশান্তি দেখা দেয়।

জানা যায়, ২০ নভেম্বর শিবলি সালমাকে দেনমোহরের ২০ লাখ ১ টাকা বুঝিয়ে দেন। তবে দায়িত্বশীল একটি সূত্র জানায়, আনুষাঙ্গিক বিষয়াদি মিলিয়ে সালমাকে মোট ৫৬ লাখ টাকা পরিশোধ করেন শিবলী সাদিক। সালমা পরিবার নিয়ে মোহাম্মদপুরে আছেন।

বিচ্ছেদের কারণ জানিয়ে শিবলী সাদিক বলেন, ‘আমি আসলে বিবাহ বিচ্ছেদ চাইনি। সালমার কারণে বিচ্ছেদের পথে হাঁটলাম আমরা। সালমা চায় গান করতে। আমিও সেটা চেয়েছি কিন্তু সালমা নিজের বাচ্চার যত্নের থেকেও গানকে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা আমি ইতিবাচক ভাবে মেনে নিতে পারছি না। আরো কিছু বিষয় আছে যা আমি শেয়ার করতে চাই না।’

সালমা ও সাদিকের একমাত্র কন্যা স্নেহা এখন নার্সারিতে পড়ে। মেয়েটি এখন থেকে শিবলী সাদিকের কাছে থাকবেন বলে জানান তিনি।

অন্যদিকে এ ব্যাপারে সামলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে ফেসবুকে তিনি জানান, বিচ্ছেদ হয়েছে এ খবরটি চূড়ান্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026