বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪১

হানিমুনের গন্তব্য হতে পারে এই পাঁচটি সমুদ্র সৈকত

হানিমুনের গন্তব্য হতে পারে এই পাঁচটি সমুদ্র সৈকত

বেড়ানো ডেস্ক: বিয়ে হয়ে গেলেই তো হানিমুনের চিন্তা। নিশ্চয়ই ভাবছেন, মধুচন্দ্রিমা করতে কোথায় যাবেন? পাহাড় নাকি সমুদ্র, কোনটা পছন্দ আপনার? যদি আপনি সমুদ্রপ্রিয় হন, তাহলে এই পাঁচটি সমুদ্র সৈকত আপনার হানিমুনের গন্তব্য হতে পারে। দেখে নিন কোন কোন জায়গা।

* গোয়া- দেশের মধ্যে সাগরপাড়ে ঘুরতে যেতে চাইলে গোয়ার থেকে ভালো জায়গা আর কোথাও আছে নাকি! তার উপর ডিসেম্বর তো আসতেই চলল। এখন গোয়ায় গেলে পুরো কার্নিভালের মেজাজ পাবেন।

* কোভালাম বিচ- কেরালার কোভালাম বিচের সুনাম এতটাই যে, বিদেশিরাও চলে আসেন এখানে ঘুরতে। আর আপনি তো দেশেরই মানুষ। তাই আপনার হানিমুনের জন্য আদর্শ জায়গা হতে পারে কোভালাম বিচ।

* তরকারলি বিচ- মহারাষ্ট্রের এই সমুদ্র সৈকত নিরিবিলি পরিবেশের জন্য বিখ্যাত। নতুন জীবনসঙ্গীর হাতে-হাত ধরে তরকারলি বিচে হাঁটলে, সেই স্মৃতি আপনি জীবনেও ভুলতে পারবেন না।

* দমন এবং দিউ- সবসময় যাওয়া সম্ভব হয় না। অনেকেই ইচ্ছে থাকলেও যেতে পারেন না। আপনি তো হানিমুনে যেতে চাইছেন। তাই আপনার জন্য দমন এবং দিউ ঘোরার জন্য ভালো জায়গা হতে পারে।

* আলাপুজ্জা বিচ- কেরালার এই সমুদ্র সৈকতকে তো পূর্বের ভেনিস বলা হয়। ইতালিতে যাওয়ার মতো অত টাকা হয়তো আপনার হাতে নেই। তাহলে কেরলের আলাপুজ্জা বিচ থেকে ঘুরে আসুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025