বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮

ঢাকায় নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ব্যাগ চুরির কথা স্বীকার করল দুই আসামি

ঢাকায় নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ব্যাগ চুরির কথা স্বীকার করল দুই আসামি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির ব্যাগ চুরি হওয়ার ঘটনায় গ্রেপ্তার রুবেল হাওলাদার ও শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামি দুজনকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খানের আদালতে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঢাকা মহানগরের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

গত ২৪ নভেম্বর ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুই আসামির একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তাঁর হাতব্যাগটি চুরি হয়।

গত ২৩ নভেম্বর চুরি হওয়া ব্যাগটিতে থাকা মুঠোফোন বসুন্ধরা সিটির এক দোকানে বিক্রি করে দেয় আসামি রুবেল। পরে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে ডিবি।

পরে চুরির মোবাইল কেনায় দোকানের মালিককেও গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির অভিযোগ এনে মামলা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025