বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬

রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবে ভারত

রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করবে ভারত।

তকাল সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ কথা বলেন। ভারতের দূত বলেন, এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান অত্যাচার-নিপীড়ন বন্ধে ভারতের করণীয় সম্পর্কে জানতে চাইলে হর্ষ বর্ধন বলেন, আমরা সীমান্তে শান্তি ও স্থিতি চাই। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের সীমান্তে শান্তির পাশাপাশি, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে শান্তির বিষয়েও আমরা সচেতন।

আগেই বলেছি, আমরা বাংলাদেশ ও মিয়ানমার, দুটি দেশেরই প্রতিবেশী। দুই দেশই যেন সুফল ভোগ করে সে কথা চিন্তা করেই আমরা সবার সঙ্গে আলোচনা করব।

ভারতের সংবিধান দিবস উদযাপনে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি যৌথভাবে সিরডাপ মিলনায়তনে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে।

সেখানে হাইকমিশনার শ্রিংলা ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও বর্তমান বিআইএফএস প্রেসিডেন্ট প্রফেসর এমিরেটাস এ কে আজাদ চৌধুরী, আইন কমিশনের সদস্য প্রফেসর শাহ আলম ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বক্তৃতা করেন।

বক্তারা ভারতীয় সংবিধানের বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে আইন বিশেষজ্ঞরা অংশ নেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026