সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৩

ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি

ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি

অর্থনীতি ডেস্ক: রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি দায় বাংলাদেশের ওপর চাপাচ্ছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি)। দেশটির অনলাইন এবিএস-সিবিএস নিউজ এ খবর দিয়েছে।

তে বলা হয়েছে, আরসিবিসি মঙ্গলবার বলেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতির কারণেই তাদের বৈদেশিক রিজার্ভ থেকে ওই অর্থ চুরি হয়েছে। ওই ঘটনার জন্য আরসিবিসি দায়ী হতে পারে না।

এ সময় ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেজেরও সমালোচনা করে আরসিবিসি। তারা বলেছে, অন্যায়ভাবে মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশী রাষ্ট্রদূত ফিলিপাইনের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন ওই অর্থ উদ্ধারের জন্য।

আরসিবিসি কাউন্সেল থিয়া ডায়েপ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ ব্যাংক হলো এমন একটি ব্যাংক যেখানে গালিফতি (নেগলিজেন্ট) ছিল। তাই আমরা ফিলিপাইন সরকারের কাছে বাংলাদেশ ব্যাংককে স্বচ্ছতা প্রদর্শনের আহ্বান জানাই। এই স্বচ্ছতা দেখাতে হবে এ যাবত তাদেরকে সহায়তার জন্য যা করা হয়েছে তা এবং আমাদেরকে দেখান আসলে কারা ওই অর্থ তাদের কাছ থেকে চুরি করেছিল।

ফলে বিবি (বাংলাদেশ ব্যাংক)কে কোনো অর্থ পরিশোধের কোনো পরিকল্পনা নেই আরসিবিসির। থিয়া ডায়েপ বাংলাদেশ ব্যাংকের কাছে আরও কিছু দাবি করেছেন। তাতে তিনি হোতাদের চিহ্নিত করার জন্য বাংলাদেশ ব্যাংক যে অনুসন্ধান করেছে তার ফল (রিপোর্ট) প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। ।

উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের মাকাতি এলাকায় জুপিটারে আরসিবিসি ব্যাংক শাখায় বাংলাদেশের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জমা করে হ্যাকাররা। তা নিয়ে তোলপাড় শুরু হয় সারা দুনিয়ায়।

ওই অর্থের বেশির ভাগই ফিলিপাইনে পেসোয় রূপান্তরিত হয়, যা পরে চলে যায় বিভিন্ন ক্যাসিনোতে। এ নিয়ে চারদিকে যখন গরম হয়ে ওঠে তখন ফিলিপাইন কর্তৃপক্ষ মাত্র ১ কোটি ৮০ লাখ ডলার উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরসিবিসি ব্যাংকের ৫ কর্মকর্তা ও সাবেক একজন কোষাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ঘটনায় ওই ব্যাংকটিকে ১০০ কোটি পেসো জরিমানা করেছে দেশটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026