শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিভিক এওয়ার্ডের জন্য নমিনেশন পাঠানোর আহবান

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিভিক এওয়ার্ডের জন্য নমিনেশন পাঠানোর আহবান

নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের অত্যন্ত মর্যাদাকর সিভিক এওয়ার্ড ২০১৭ এর নমিনেশন কার্যক্রম শুরু হয়েছে।

বারায় যারা নিরবে নিবৃত্তে সমাজের নানা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন, তারা যে মূল্যায়ন ও স্বীকৃতি পাওয়ার দাবি রাখেন, তা তাদের প্রদানের এক অনন্য কার্যক্রম হচ্চেছ এই সিভিক এওয়ার্ড।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ, উইল টাকলি বলেন, কাজ ও বসবাসের জন্য টাওয়ার হ্যামলেটস যে চম্কার একটি জনপদ তা আমরা জানি। এবং এটা হয়েছে স্থানীয় জনসাধারণের অসামান্য অবদানের ফলে।

তিনি বলেন, কাজ কিংবা বসাবস সূত্রে এই বারার যে সকল বাসিন্দা নিরবে কিংবা সরবে সমাজের জন্য কাজ করে যাচ্চেছন, যাদের কাজ বারার সুনাম বৃদ্ধি করছে, সেইসকল ব্যক্তিত্বদের সম্পর্কে আমরা জানতে চাই।

কমিউনিটির জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া এই সব মানুষদের নাম নমিনেশন করার জন্য আমি বারার সর্বস্তরের বাসিন্দাদের প্রতি আহধ্বান জানাচ্ছি।

যে সকল ক্যাটাগরিতে নাম মনোনীত করে পাঠানো যাবে, সেগুলো হলোচ্ঞ কমিউনিটিতে অসামান্য অবদান রেখেছেন, খেলাধূলা, শিল্প কিংবা সাংস্কৃতিক সাফল্য অর্জনের মাধ্যমে বারার সুনাম বৃদ্ধি, যে সার্ভিসের জন্য প্রাপ্ত অর্থের চেয়েও অনেক বেশি পরিমাণে সেবা দিয়ে যারা স্থানীয় জনসাধারণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখছেন, ব্যবসা কিংবা কমিউনিটি কার্যক্রমে সাফল্যের সাথে সম্পৃক্ত হয়ে যারা কমিউনিটির জন্য সুফল নিশ্চিত করছেন এবং তরুণ সাফল্য অর্জনকারী, যাদের বয়স অনুর্ধ ২৫ এবং যারা অনন্য সাধারণ সাফল্য অর্জন করেছেন, যা স্বীকৃতি লাভের দাবি রাখে। নমিনেশন ফরম পেতে ০২০ ৭৩৬৪ ৪৮৮৩ নাম্বারে করে অথবা http://speaker@towerhamlets.gov.uk

এই ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নমিনেশন পাঠানোর শেষ তারিখ হচ্চেছ ৩১ ডিসেম্বর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026