বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৫

লুই কানের নকশা ফিরেছে ঢাকায়

লুই কানের নকশা ফিরেছে ঢাকায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের করা সংসদ এলাকাসহ পুরো আগারগাঁও এলাকার নকশা বুঝে পেয়েছে সংসদ সচিবালয়।

সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনির্ভাসিটি’র আর্কাইভ থেকে পাঠানো নকশাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়। সেখান থেকে নকশাগুলো জাতীয় সংসদ সচিবালয়ে নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, নকশাগুলো সংসদ সচিবালয় গ্রহণ করেছে। পরে এগুলো দেখা হবে।

এর আগে জাতীয় সংসদের অতিরিক্ত সচিব আ, ই, ম গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে নকশা নির্ধারিত করে আসেন। সেই সফরে পর জানানো হয় যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ৮ হাজার নকশার মধ্যে ৮৩৫টি রয়েছে যা সরাসরি সংসদ সচিবালয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

এসব নকশা চার সেট করে আনা হবে। সংসদ সচিবালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভে ৮ হাজার নকশা রয়েছে বলে বাংলাদেশের স্থাপত্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

এরমধ্যে ৮৫৩টি নকশা যেগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এই ৮৫৩টি নকশাই সংগ্রহ করার নীতিগত সিদ্ধান্ত হয় । এছাড়া আরোও ৫৬ টি ডকুমেন্ট রয়েছে যেগুলোও আনার সিদ্ধান্ত ছিলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025