শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩০

৫০০ ও ১০০০ রুপির নোট দিয়ে ভারতে তৈরী হচ্ছে হার্ডবোর্ড

৫০০ ও ১০০০ রুপির নোট দিয়ে ভারতে তৈরী হচ্ছে হার্ডবোর্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অর্থনীতি ডেস্ক: হাজার হাজার কোটি রুপির নোট। মেশিনের একদিকে ঢোকানো হচ্ছে আর অন্যদিক দিয়ে বের হচ্ছে কুচি কুচি হয়ে। উদ্দেশ্য, নোটের মণ্ড থেকে হার্ডবোর্ড তৈরি করা। ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির শেষ পরিণতি হয়েছে এমনটাই।

র ফাঁকি ও কালো টাকার ব্যবহার রোধে সম্প্রতি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর থেকেই হাজার হাজার কোটি রুপির নোট জমতে থাকে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কেরালা রাজ্যের থিরুভানাথাপুরাম শাখায়। বিপুল পরিমাণ এই বাতিল নোটের শেষ গতি কী হবে, তা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন ব্যাংকটির কর্তাব্যক্তিরা।

শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই সমাধান হলো সমস্যাটির। সিদ্ধান্ত নেওয়া হলো, নোটগুলো বিক্রি করে দেওয়া হবে ভারতের একমাত্র হার্ডবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির কাছে। সঙ্গে সঙ্গেই নোটগুলো নিয়ে যাওয়া হলো উত্তর কেরালার কান্নুর জেলায় অবস্থিত ওয়েস্টার্ন ইন্ডিয়ান প্লাইউড লিমিটেডের কারখানায়।

এর পর মেশিন দিয়ে কুচি কুচি করে ফেলা হলো নোটগুলো। ৯৫ শতাংশ কাঠের মণ্ডের সঙ্গে ৫ শতাংশ নোটের মণ্ড মিশিয়ে হার্ডবোর্ড তৈরি হবে সেখানে।

এ বিষয়ে ওই ওয়েস্টার্ন ইন্ডিয়ান প্লাইউড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে মায়ান মোহাম্মাদ বলেন, ‘শুরুর দিকে বিষয়টা এতটা সহজ ছিল না। নোট থেকে তৈরি মণ্ড খুবই শক্ত আর সহজে পুনর্ব্যবহারযোগ্য নয়। কিন্তু আমাদের প্রকৌশলীদের গবেষণার ফলে শেষ পর্যন্ত সফল হয়েছি। আমরা খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধবও হতে পেরেছি।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026