রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন ২৯ জানুয়ারি: সদস্যপদের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন ২৯ জানুয়ারি: সদস্যপদের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর

শীর্ষবিন্দু নিউজ: বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সধারণ সভা ও নির্বাচন আগামী ২৯ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে।

ত ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডস্থ ব্লুমুন সেন্টারে অনুষ্ঠিত ক্লাবের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নবাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করে ক্লাবের বিভিন্ন বিষয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেন।

সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ক্লাবের সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে উন্মক্ত করা হয়েছে। নতুন সদস্যপদ গ্রহণ ও স্থায়ী সদস্যপদ নবায়নের জন্য ক্লাবের নির্ধারিত সদস্য ফরমে যথানিয়মে আবেদন করতে হবে।

আগামী ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ক্লাবের অস্থায়ী কার্যালয় JANOMOT, Unit 2,20b Spelman Street, London E1 5LQ UK অথবা Weekly Potrika, 218 Jubilee Street, London E1 3BS কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

ডাকযোগে আবেদন প্রেরণ করলে তা নির্ধারিত সময়ের পূর্বে উপরে উল্লেখিত ঠিকানায় পৌঁছতে হবে। সদস্য ফরম ক্লাবের ওয়োসাইট (www.londonbanglapressclub.org) ভিজিট করে ডাউনলোড করা যাবে। নির্বাচনের তফশিল ও ভেন্যু আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।

ক্লাবের সদসপদ গ্রহণের নিয়মাবলী সদস্য ফরমে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে ক্লাবের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026