বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২

মেয়ের জন্মদিনের ছবি প্রকাশ করলেন রানি মুখার্জি

মেয়ের জন্মদিনের ছবি প্রকাশ করলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মেয়ের ছবি নিয়ে গত এক বছরে বারবার উত্তাল হয়েছে সামাজিক মাধ্যম। বেশ কিছু ভুয়ো ছবি ছড়িয়েছে ইন্টারনেট দুনিয়ায়। কিন্তু এ বিষয়ে রানি বরাবর নীরব ছিলেন। মাঝে মাত্র দু’বার ছবি শেয়ার করেছিলেন রানী!

না, আদিরার ছবি নয়। বরং একবার আদিরার জুতোর ছবি আর একবার আদিরার পিছন থেকে শুয়ে থাকার ছবি শেয়ার করেছিলেন নায়িকা। এতদিনে সত্যিই আদিরার ছবি শেয়ার করলেন রানী নিজেই। মেয়ের প্রথম জন্মদিনে ঘুমন্ত মেয়ের সঙ্গে রয়েছেন মা রানিও। যশ রাজ ফিল্মসের টুইটারে রয়েছে সে ছবি।

৩৮ বছর বয়সী ‘কুছ কুছ হোতা হ্যায়’ তারকা আরও জানালেন, মেয়ে হওয়ার পর তার জীবন কতটা পালটে গিয়েছে।

রানি লিখেছেন, ‘আমি এখন আগের থেকে অনেক শান্ত হয়ে গিয়েছি, ধৈর্য বেড়েছে, অনেক কিছু এখন ক্ষমা করতে শিখেছি। এটা হয়েছে এক রাতের মধ্যেই। যখন জানলাম আমি মা হয়েছি। আশা করি কোনও ভয় ছাডা আমি আদিরাকে বড় করে তুলতে পারব। অনেক সাহস, নিয়ম, জ্ঞান, ভাল ব্যবহার ওকে শেখাতে পারব। আমি চাই ওর জন্য সকলে গর্বিত হোক। যদি কেউ ওকে নিয়ে গর্ব নাও করে মা হিসেবে আমি ওকে নিয়ে সারাজীবন গর্ব করব।’

২০১৪-তে আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন রানি। বলিউডের জৌলুস থেকে অনেকটা দূরে ইতালিতে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের সঙ্গে করেছিলেন বিয়ের অনুষ্ঠান। ব্যক্তিগত জীবন সবসময়ই পর্দার আড়ালে রেখেছেন এই দম্পতি।

সুতরাং মেয়েকেও যে মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রাখবেন এটাই স্বাভাবিক। তবে এতদিনে আদিরাকে সকলের সামনে আমার সঠিক সময় হয়েছে বলেই মনে করেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026