অন্যকিছু ডেস্ক: আর্কটিক মহাসাগরের বরফ গলে যাওয়ার ফলে আগামী ৪০ বছরের মধ্যে মেরু ভাল্লুকের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে যেতে পারে। বিজ্ঞানীরা এ আশঙ্কার কথা বলেছেন।
বিশে
ষজ্ঞদের আনুমানিক হিসাব অনুযায়ী, আগামী তিন প্রজন্মের মধ্যে মেরু ভাল্লুকের সংখ্যা ৩০ শতাংশের বেশি কমে যাবে। বর্তমানে সারা পৃথিবীতে মেরু ভাল্লুকের সংখ্যা ২৬ হাজার।
আগামী ৩৫ থেকে ৪১ বছরের মধ্যে এই সংখ্যা প্রায় ৯ হাজারেরও নিচে এসে দাঁড়াবে। মেরু ভাল্লুককে বিপন্ন-প্রায় প্রাণি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব ফেলছে মেরু ভাল্লুকের বেঁচে থাকা ও তাদের খাবার সংগ্রহের ওপর। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে প্রথমেই গলে যাচ্ছে সামুদ্রিক বরফ। এ কারণে শিকারের জায়গা হারিয়ে ফেলছে মেরু ভাল্লুক।