রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০

যুক্তরাজ্য বিএনপিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চারজনকে অব্যাহতি: লন্ডন মহানগর বিএনপির কমিটির অনুমোদন

যুক্তরাজ্য বিএনপিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চারজনকে অব্যাহতি: লন্ডন মহানগর বিএনপির কমিটির অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত রবিবার লন্ডন মহানগর বিএনপির সম্মেলনে উপলক্ষে মারামারির ঘটনায় লিপ্ত থাকায় চারজনকে অব্যাহতি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয় যুক্তরাজ্য বিএনপি’র দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের ইমেজ ক্ষুন্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আক্তার হোসেন কে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে । একই সাথে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ প্রেরন করা হয়েছে।

একই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন কে সভাপতির পদ থেকে এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলম তালুকদার কে যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হইয়াছে। তাদের প্রাথমিক সদস্য পদ বাতিল সহ আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে সুপারিশ প্রেরন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিসবাহ বি এইচ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে দলের জোনাল কমিটি সহ সর্বস্থরের নেতাকর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের সাথে সকল প্রকার দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে ।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয় যে, অন্তর্বর্তী সময়ের জন্য মিডিয়া সেলের সকল দ্বায়িত্ব যুক্তরাজ্য বিএনপি পরিচালনা করবে এবং শীগ্রই যুক্তরাজ্য বিএনপি মিডিয়া সেলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উক্ত সিদ্ধান্ত সমূহ অনুমোদন করেন। বুধবার যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ ও সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ এর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ কথা জানানো হয়।

এদিকে লন্ডন মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ তাজুল ইসলামকে সভাপতি, আবেদ রাজা্কে সাধারণ সম্পাদক এবং খালেদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট লন্ডন মহানগর শাখা কমিটি অনুমোদন করেছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ।

বুধবার যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ ও সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ এর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ কথা জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026