শীর্ষবিন্দু নিউজ: দেশে নিঃসঙ্গ একাকী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিদেশে অবস্থানরত তার দুই ছেলে তারেক ও কোকো, দুই ছেলের বৌ জোবাইদা ও সিথি, এবং তিন নাতনি জাইমা জাইমা, জাফিয়া ও জাহিয়া।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় জন্মদিনের শুভেচ্ছা বার্তা গ্রহণ। তাও আবার বিদেশ থেকে টেলিফোনে ‘হ্যাপি বার্থ ডে দাদু’ বলে খালেদাকে শুভেচ্ছা জানান তার তিন নাতনি জাইমা, জাফিয়া ও জাহিয়া। নাতনীদের সাথে ছেলে ছেলের বৌদের জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ৬৯ বছরে পা দিলেন। ১৯৪৫ সালে তার জন্ম। তবে ১৫ অগাস্টে তার এই জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে।
খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস গণমাধ্যমকে বলেন, জন্মদিনের প্রথম প্রহরে লন্ডন থেকে জাইমা এবং ব্যাংকক থেকে জাফিয়া ও জাহিয়া ম্যাডামকে উইস করেছেন। এছাড়া জাইমার বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমান এবং জাফিয়া ও জাহিয়ার বাবা আরাফাত রহমান কোকো ও মা তাব্বাসুম রহমান সিথিও টেলিফোনে ম্যাডামের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান তিনি।
এদিকে বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, প্রতি বছরের মতো এবারো নিভৃতে পারিবারিকভাবে জন্মদিন পালন করেন বিরোধী দলীয় নেতা। জন্মদিন উপলক্ষে সকালে তার গুলশানের বাসায় দোয়া মাহফিল হয়। আত্মীয়-স্বজনরা বাসায় এসে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
Leave a Reply