বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১

আবারো অস্কারের দৌঁড়ে এ আর রহমান

আবারো অস্কারের দৌঁড়ে এ আর রহমান

বিনোদন ডেস্ক: বার্থ অফ এ লেজেন্ড’ ছবির জিঙ্গা গানটির জন্য অস্কারের মনোনয়ন পেয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান।

৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাথমিক তালিকাতেও রয়েছেন তিনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অরিজিনাল স্কোর বিভাগের ১৪৫টি ট্র্যাকের মধ্যে রয়েছে এ আর রহমানের জিঙ্গা। অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে ২৪শে জানুয়ারি।

কিন্তু তার আগেই লক্ষ লক্ষ ভারতবাসী এ আর রহমানের হাতে ফের অস্কার দেখার আশায় বুক বাঁধছেন। তিনি আধুনিক ভারতীয় সংগীতকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বলিউড থেকে হলিউড তার সুরে মুগ্ধ।

যার স্বীকৃতি স্বরূপ তিনি অস্কার পেয়েছিলেন আগেই। স্লামডগ মিলেনিয়ার ছবির ‘অরিজিনাল স্কোর’ এবং অরিজিনাল সং বিভাগে অস্কার পেয়েছিলেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026