শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯

যশোরে চীনা নাগরিক খুন: দায় স্বীকার করে দুজনের জবানবন্দি

যশোরে চীনা নাগরিক খুন: দায় স্বীকার করে দুজনের জবানবন্দি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যশোরে চাঞ্চল্যকর চীনা নাগরিক চেং হিসং খুন হওয়ার পর গ্রেপ্তার হওয়া দুজন এই ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দেন।

অভিযুক্ত দুইজনের জবানবন্দি রেকর্ড করেন বিচারক বুলবুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জবানবন্দী নেয়া শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টায়।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিহত ওই চীনা নাগরিকের লাশ হস্তান্তর করা হয়নি। পুলিশ বলছে, আইনি সব ধরনের প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।

গত পরশু এই হত্যাকাণ্ডের পর যশোর উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই আবদুর রহিম হাওলাদার নিজে বাদী হয়ে জেলার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিদেশি হত্যার ঘটনায় আসমামি করা হয় নিহতের ব্যক্তিগত সহকারী নাজমুল এবং মুক্তাদিরকে।

প্রসঙ্গত চলতি সপ্তাহে বুধবার রাতে যশোর উপশহরের একটি বাড়িতে চেং হিসং নামের এক চীনা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়।

জানা গেছে, তিনি যশোরে চীন থেকে আমদানিকৃত ইজিবাইকের ব্যাটারির ব্যবসা করতেন। এই ঘটনার পরই গ্রেপ্তার হন নাজমুল ও মুক্তাদির।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026