বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০

চীনে উচ্চ সতর্কতা জারি করা হল

চীনে উচ্চ সতর্কতা জারি করা হল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজধানী বেইজিং সহ চীনের ২৩টি শহরে উচ্চ মাত্রার দূষণের ফলে সতর্কতা (রেড এলার্ট) জারি করা হয়েছে। এর আওতায় অনেক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সড়কের সব ধরনের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ। যান চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতি চালু করা হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের আখাম পুরো ধূসর হয়ে যায়।

এর ফলে মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিচ্ছে বলে এ পদক্ষেপ নিয়েছে সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, এ বছর শীতে এই প্রথম ঘন কুয়াশার কারণে এমন সতর্কতা জারি করা হলো। রাজধানী বেইজিংয়ে সোমবার থেকে বুধপার পর্যন্ত কিন্ডারগার্ডেন ও প্রাইমারি স্কুলগুলোর ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

রাজধানী বেইজিংয়ে পার্টিকেল ম্যাটার (পিএম) ২.৫ ঘনত্বের মাত্রা ২০০ ছাড়িয়ে গেছে। বেইজিং মিউনিসিপ্যাল এনভায়রনমেন্টাল মনিটরিং সেন্টারের মতে, এটা ইঙ্গিত করে যে বাতাস মারাত্মক রকম দূষিত হয়ে পড়েছে। পরিবেশ ও গৃহায়ণ বিষয়ক কর্তৃপক্ষ যান চলাচল, নির্মাণ প্রতিষ্ঠান ও কলকারখানায় নজরদারি জোরালো করেছে।

রেড এলার্ট যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ শাস্তিমুলক ব্যবস্থা নিচ্ছে। বেইজিংয়ের পাশে তিয়েনজিনের কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রোববার সকালে ৩০০ মাত্রা ছাড়িয়ে গেছে। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, এটা ইঙ্গিত করে যে সেখানে বায়ু দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026