বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২২

অবশেষে জানা গেল অমিতাভের নাতনি নভ্যার অভিনয়ে না আসার কারণ

অবশেষে জানা গেল অমিতাভের নাতনি নভ্যার অভিনয়ে না আসার কারণ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নন্দার পরিবারের পুত্রবধূ শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছেন। কখনও পার্টি, কখনও বিকিনি নভ্যার নাম জড়িয়ে বিতর্কের ঝড় উঠছে মাঝেমাঝেই। মা শ্বেতার আপত্তি এখানেই।

মামাবাড়ির সকলেই অভিনেতা। তাঁদের পরিবারকে বলিউডের ফার্স্ট ফ্যামেলি বললে কিছু কম বলা হবে না বোধ হয়। অথচ, সেই পরিবারের তৃতীয় প্রজন্ম অভিনয় করলে, তার মা যে চিন্তায় থাকবেন, তা স্পষ্টই বললেন শ্বেতা বচ্চন নন্দা।

বচ্চন পরিবার সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। ৭৪ বছরের বিগ বি এখনও স্ক্রিনে মুখ দেখালেই সিনেমা হলগুলি ফেটে পড়ে হাততালিতে। মাঝেমাঝে দু-একটি ছবিতে এখনও অভিনয় করছেন ধন্যি মেয়ে জয়া বচ্চন।

ছেলে-পুত্রবধূর কথা এ প্রজন্মের সকলেরই জানা। বাকি থাকলেন বচ্চন-কন্যা শ্বেতা ও তাঁর পরিবার।

তিনি চান, মেয়ে নিজের দক্ষতায় খ্যাতি অর্জন করুক। সে যদি অভিনয়ে আসতে চায়, তা হলে দিদিমা জয়ার মতো প্রশিক্ষিত হয়ে রাইটলি প্রিপেয়ার্ড হয়ে আসুক। দাদুর মতো হঠাৎ করে নয়!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026