মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১

বেশি সেক্সের সঙ্গে অধিক অর্থ উপার্জনের সম্পর্ক

বেশি সেক্সের সঙ্গে অধিক অর্থ উপার্জনের সম্পর্ক

 

 

 

 

 

 

 

 

 

 

যে সকল বিবাহিত দম্পতিরা সপ্তাহে ৪ বারের বেশি উষ্ণ শারীরিক সম্পর্ক বা দৈহিক মিলনে অভ্যস্ত, তারা কর্মক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে। ২৬ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে সেক্স ও বেতনের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা। যারা নিয়মিত শারীরিক সম্পর্কে জড়ান, তারা বেশি অর্থ উপার্জন করেন। জার্মানির স্টাডি অব লেবার ইনস্টিটিউটে পরিচালিত এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে।

যে কর্মচারীরা সপ্তাহে ৪ বারের কম সেক্স করেন কিংবা একেবারেই করেন না, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর এ তথ্য দেয়া হয়েছে। গবেষক নিক ড্রাইডাকিস বলেন, যারা সপ্তাহে ৪ বারের বেশি শারীরিক সম্পর্কে জড়ান, তারা প্রায় ৫ শতাংশ বেশি অর্থ উপার্জন করেন। তাদের মানসিক স্তিতিশীলতাও বেশি। একই সঙ্গে তারা তুলনামূলকভাবে আরও বেশি বহির্মুখী স্বভাবের। ডায়াবেটিস, হার্টের অসুখ ও বাতের মতো স্বাস্থ্য সমস্যা থেকে তারা অধিক নিরাপদ। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক ডেইলি নিউজ।

যারা একটু বেশি ব্যস্ত থাকেন, তারা অন্যদের চেয়ে সুখী জীবনযাপন করেন ও সুস্বাস্থ্যের অধিকারী হন। আর সেটা অফিসের কাজে ইতিবাচক পারফর্মেন্সের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। মানুষ ভালবাসা চায়, সেটা শারীরিকই হোক বা মানসিক। এর অনুপস্থিতিতে কারও জীবনে খুব সহজেই স্থান করে নিতে পারে একাকীত্ব, সামাজিক উদ্বেগ, উদ্যমহীনতা ও হতাশা। আর তা তাদের কর্মজীবনকে আক্রান্ত ও গ্রাস করতে পারে। ‘দি ইফেক্ট অব সেক্সুয়াল অ্যাক্টিভিটি অন ওয়েজেস’ শিরোনামে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

গ্রীসের নাগরিকদের ওপর প্রায় ৭,৫০০টি জরিপ পরিচালনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিশেষজ্ঞরা। ২৬ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে সেক্স ও অর্থ উপার্জনের সম্পর্কটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। সপ্তাহে মাত্রাতিরিক্ত দৈহিক মিলনে অতিরিক্ত কোন সুফল নেই। তবে তা বেশি অর্থ উপার্জন শারীরিক সম্পর্ককে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে পারে। অর্থাৎ, যৌন সম্পর্কে অধিক সক্রিয় থাকার ব্যাপারে আরও বেশি উৎসাহিত হয়ে উঠতে পারেন কেউ কেউ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026