শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫

রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের উখিয়ায়

রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের উখিয়ায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রোহিঙ্গা সঙ্কট নিরসনের উপায় খুঁজে বের করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন।

সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নিয়েছেন মারসুদি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কুতুপালং ক্যাম্পের হেলিপ্যাডে পৌঁছান।

এসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ দু’দেশের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা।

দুই মন্ত্রী উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এসময় মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের কাহিনী শোনেন এবং তাদের সমবেদনা জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026