মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬

দ্রুতগতির হাইপারলুপ

দ্রুতগতির হাইপারলুপ

 

 

 

 

 

 

 

 

 

 

প্রযুক্তি আকাশ ডেস্ক: ক্রাশ প্রুফ এবং সৌর শক্তিচালিত বাহন আনার পরিকল্পনা প্রকাশ করেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা মটরসের প্রধান নির্বাহী ইলন মাস্ক। নির্মাতা প্রতিষ্ঠানের এক ব্লগপোস্টের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এ পরিকল্পনার আওতায় ক্যাপসুলে করে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো থেকে লস এঞ্জেলস যেতে সময় লাগবে মাত্র আধ ঘণ্টা।

ব্লগের ওই পোস্টে মাস্ক এ গাড়ির বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, প্রকল্পটি সফল হলে তা হবে আন্তনগর পরিবহন ব্যবস্থার আদর্শ। কিন্তু তার আগে এর নিরাপত্তা এবং অর্থায়নের ব্যাপারে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে। এ প্রকল্পে ৬০০ কোটি ডলার খরচ হতে পারে। সময় লাগবে সাত থেকে ১০ বছর। এতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের ৭ কোটি মানুষ যানজট থেকে মুক্তি পাবে বলে পোস্টে দাবি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় দ্রুতগতির রেল প্রকল্পের বিকল্প হতে পারে হাইপারলুপ। এটা নিরাপদ, দ্রুতগতিসম্পন্ন এবং কম খরচের বলেও মাস্ক জানিয়েছেন। প্রকল্পটির ৫৭ পৃষ্ঠার ডিজাইন পরিকল্পনায় বলা হয়, এর প্রত্যেকটি বাহনে ২৮ জন যাত্রী উঠতে পারবে। গাড়িতে করে যেখানে যেতে সাড়ে পাঁচ ঘণ্টা লাগে সেখানে হাইপারলুপের মাধ্যমে মাত্র আধ ঘণ্টায় যাওয়া যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026