রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৭

টিলারসনের ওপর চাপ সৃষ্টি করছে ডেমোক্রেটরা

টিলারসনের ওপর চাপ সৃষ্টি করছে ডেমোক্রেটরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই রেক্স টিলারসনের আয়কর রিটার্ন প্রকাশের জন্য চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা।

তারা অভিযোগে বলেন, টিলারসন তিন বছরের আয়কর প্রকাশ করেন নি। যদিও যুক্তরাষ্ট্রের আইনে পররাষ্ট্রমন্ত্রী পড়ে মনোনীত কোনো ব্যক্তিকে তার আয়কর প্রকাশ করার বাধ্যতামুলক কোনো বিধান নেই, তবু টিলারসনের ওপর এ চাপ সৃষ্টি করছে ডেমোক্রেটরা।

যদি জানতে চাওয়া হয় তাহলে নিজের ও তার স্ত্রীর আয়কর রিটার্ন প্রকাশ করবেন কিনা টিলারসন তা জানতে চেয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানরা মিলে যৌথভাবে একটি মানসম্পন্ন প্রশ্ন পাঠিয়েছেন। ডেমক্রেট দলের তিনজন সিনেটর বলেছেন, তাদের এ জিজ্ঞাসার ইতিবাচক সাড়া দিয়েছেন টিলারসন।

কিন্তু তিনি আয়কর রিটার্ন সম্পর্কে শুধু তথ্য প্রকাশ করবেন। পুরো আয়কর রিটার্ন প্রকাশ করবেন না। এ বিষয়ে সিএনএন টিলারসনের এক সহযোগির কাছে জানতে চায়।

জবাবে তিনি বলেন, টিলারসন ওই প্রশ্নের জবাবে লিখেছেন, যদি জিজ্ঞাসা করা হয় যথাযথ পর্যালোচনার জন্য গোপনীয়তার ভিত্তিতে আমি গত তিন বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য সরবরাহ করবো।

তার আয়কর রিটার্ন সম্পর্কে জানতে চেয়ে ট্রানজিশন টিমের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে ডেমোক্রেটরা।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনকে বেছে নেয়ার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

এর কারণ, টিলারসন রাশিয়াপন্থি। তাকে একটি বড় পুরস্কারে ভূষিত করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক যে সম্পর্ক তা টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026