মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

রাশিয়ার রাষ্ট্রদূত কারলভের ঘাতককে কেন জীবিত আটক করা যায় নি

রাশিয়ার রাষ্ট্রদূত কারলভের ঘাতককে কেন জীবিত আটক করা যায় নি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের প্রসিকিউটররা তদন্ত করছেন রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভের ঘাতক মেভলুত মার্ট আলতিতাস কে কেন জীবিত আটক করা যায় নি। সোমবার আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বক্তব্য দেয়ার সময় কারলভকে পিছন থেকে গুলি করে হত্যা করে তুরস্কের পুলিশ বাহিনীর কর্মকর্তা মেভলুত মার্ট আলতিতাস।

এরপরই সেখানে অভিযান চালায় তুরস্কের বিশেষ বাহিনী। তারা ওই গ্যালারিতে প্রবেশ করে হত্যা করে তাকে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাডোলু বলেছে, ওই বাহিনী কেন আলতিতাসকে জীবন আটক করতে পারে নি তা এখন তদন্ত করছেন প্রসিকিউটররা। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিশেষ বাহিনী দ্রুত সেখানে প্রবেশ করলেও তাদের দিকে গুলি চালাতে থাকে আলতিতাস। চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে জীবিত আটক করতে পারবে না।

তখন বিশেষ বাহিনীর কর্মকর্তারা তার পায়ে গুলি করে। এ সময় আলতিতাস মেঝেতে পড়ে যায়। মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে খেতে সে গুলি চালাতে থাকে। ফলে তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের এমন পদক্ষেপের পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেছেন, আলতিতাসকে কেন জীবিত আটক করা গেল না তা নিয়ে নানা রকম কথা আছে।

যেখানে ওই ঘটনা ঘটেছে একবার তা বুঝতে চেষ্টা করতে হবে। বুঝতে হবে কেন তাকে জীবিত আটক করা যায় নি। ওদিকে বুধবার পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১। এ হামলাকে রাশিয়া ও তুরস্ক তাদের মধ্যে নতুন করে আস্থার একটি পরিবেশ, সম্পর্ক গড়ে ওঠার বিরুদ্ধে হামলা হিসেবে দেখছে।

সিরিয়া যুদ্ধে দেশ দুটি বিপরীত অবস্থানে থাকলেও সম্প্রতি তারা আবার একমত হতে পেরেছে। একসঙ্গে সিরিয়া সঙ্কট নিয়ে কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে ইরানও। এ মাসেই ইস্তাম্বুলের বেসিকতাস ফুটবল স্টেডিয়ামে জোড়া বোমা হামলা হয়। তাতে ৪৪ জন নিহত হয়েছেন। তার বেশির ভাগই পুলিশ সদস্য। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026