সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩

তুর্কি সেনাকে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে আইএস

তুর্কি সেনাকে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের দুই ধৃত সেনাকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

এ ভিডিও এমন সময় প্রকাশিত হয়েছে, যখন সিরিয়ায় আইএস’র হাতে এক লড়াইয়ে নিজেদের ১৬ সেনা নিহত হওয়ার পর আংকারা ‘সন্ত্রাসবাদে’র বিরুদ্ধে লড়ার অঙ্গিকার ব্যক্ত করেছে।

১৯ মিনিটের ওই ভিডিওতে দেখা যায় দুই ইউনিফর্মধারী সেনাকে খাঁচার ভেতর আটকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আইএস ঘোষিত আলেপ্পো প্রভিন্স এ এই ভিডিও ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, দুই সেনার হত্যাকারী লোকটি তুর্কি ভাষায় কথা বলছিল। লোকটি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সমালোচনা করে। পাশাপাশি তুরস্কে ধ্বংসযজ্ঞ বইয়ে দেওয়ার আহ্বান জানায়।

একইভাবে হত্যা করা হয়েছিল জর্দানের যুদ্ধবিমানের পাইলট মোয়াজ আল-কাসাসবেহকেও। ২০১৪ সালের ডিসেম্বরে বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট আইএস’র হাতে আটকা পড়েন। তাকেও একটি খাঁচায় জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।

আইএস’র নিজস্ব বার্তাসংস্থা আমাক গত মাসে বলেছিল, জঙ্গিগোষ্ঠীর হাতে দুই তুর্কি সেনা আটক হয়েছে। তুরস্কের সেনাবাহিনীও আলাদাভাবে জানায় দুই সেনার সঙ্গে যোগাযোগ হারিয়েছে তারা।

এদিকে আইএস এই ফুটেজ প্রচারের পর তুরস্কে টুইটার, ইউটিউব ও ফেসবুক ব্লক করে দিয়েছে কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026