বিনোদন ডেস্ক: বলিউডে ক্যারিয়ার শুরু থেকে ভালোভাবেই কাজ করে আসছেন অভিনেত্রী সোনম কাপুর। বিতর্কের মধ্যে কখনোই জড়াননি তিনি।
কিন্
তু এবার জঙ্গিদের ধন্যবাদ জানিয়ে ফেঁসে গেলেন অনিল কন্যা। আর কাউকে ধন্যবাদ না জানিয়ে শেষমেশ জঙ্গিদের ধন্যবাদ দিলেন কেন এই অভিনেত্রী? হ্যাঁ, এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
জানা গেছে, নীরজা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পরেই নাকি জঙ্গিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সোনম বলেছেন, এই পুরস্কারের জন্য জঙ্গিদের এবং যাত্রীদের অনেক ধন্যবাদ জানাই।
কারণ, ১৯৮৬ সালে করাচি বিমানবন্দরে হাইজ্যাক হওয়া প্যান অ্যাম ফ্লাইট-৭৩ এর ৩৮০ জন যাত্রীকে জঙ্গিদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ২৩ বছরের বিমানসেবিকা নীরজা ভানোট।
আর সেই প্রেক্ষাপটেই নির্মাণ হয়েছে নীরজা ছবি। যার নাম ভূমিকায় অভিনয় করে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন সোনম। সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।
পুরস্কার হাতে নিয়েই সোনম জঙ্গিদের ধন্যবাদ জানিয়েছেন। যার অর্থ উলটো। তাই নায়িকার এমন বক্তব্যের পরে প্রশ্নের ঝড় উঠেছে সর্বত্র।