বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৩

দঙ্গল সিনেমার অন্যরকম রেকর্ড প্রথম দিনেই

দঙ্গল সিনেমার অন্যরকম রেকর্ড প্রথম দিনেই

বিনোদন ডেস্ক: বলিউডে খানদের ছবি মানেই হিট। বছরে তাদের কোনো না কোনো ছবি মুক্তি পায়। আর তা নিয়ে হইচই পড়ে উপমহাদেশের সর্বত্র।

গতকাল আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে। সে সঙ্গে সিনেমা হলগুলোতে প্রথমদিনেই দেখা গেছে উপচে পড়া ভিড়।

অনেকেই বলা শুরু করেছেন, মহাবীর ফোগতের বায়োপিক নিয়ে নির্মিত দঙ্গল ভেঙে দিতে পারে অনেক বক্স অফিস রেকর্ড! হতে পারে আমিরের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিটও।

আর এর মধ্যেই এক অভিনব রেকর্ড করে ফেলেছে দঙ্গল। ছবি মুক্তির দিন অনলাইনে আগাম টিকিট বুকিংয়ে রেকর্ড করে ফেললেন মহাবীর ফোগত।

শুক্রবার প্রকাশিত ভারতের সবচেয়ে বড় অনলাইন বুকিং সংস্থার প্রতিবেদনের দাবি, ২০১৬-এ মুক্তি পাওয়া যে কোনও ছবির তুলনায় ৪০ শতাংশ বেশি আগাম টিকিট বুকিং হয়েছে দঙ্গলের। টাকার অংকে যা ২০ কোটির বেঞ্চ মার্ক পেরিয়েছে অনায়াসেই।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ছবি মুক্তির পরবর্তী দু’দিন অর্থাৎ, শনি ও রবিবার অনলাইনে দঙ্গল এর জন্য বুকিংয়ের মোট অংক ২০ কোটি টাকা ছাড়িয়েছে।

শুধু তাই নয় অনলাইনয়ে সবচেয়ে তাড়াতাড়ি ১০ লক্ষ টিকিট বিক্রির রেকর্ডও এখন দঙ্গল এর পকেটে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026