রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯

রাশিয়ান বিমান বিধ্বস্ত হয়ে কৃষ্ণসাগরে ধ্বংসাবশেষ

রাশিয়ান বিমান বিধ্বস্ত হয়ে কৃষ্ণসাগরে ধ্বংসাবশেষ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উড্ডয়নের পর নিখোঁজ হওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়েছে।  কৃষ্ণসাগরে মিলেছে এর ধ্বংসাবশেষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ বিমানের ধ্বংসাবশেষ সোচি শহরের উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে কৃষ্ণসাগরের ৫০ থেকে ৭০ মিটার গভীরে পাওয়া গেছে।

রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের বিশ মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটিতে ৯১ জন আরোহী ছিল।

অসমর্থিত এক খবরে বলা হচ্ছে, বিমানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যা সিরিয়ার লাটকিয়া প্রদেশের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026