সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪

সৌদির ২০০০ জঙ্গি যুদ্ধ করছে বিশ্বের বিভিন্ন দেশে

সৌদির ২০০০ জঙ্গি যুদ্ধ করছে বিশ্বের বিভিন্ন দেশে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ২ হাজারের বেশি সৌদি নাগরিক জঙ্গি সংগঠনের পক্ষে যুদ্ধ করছে। এর মধ্যে ৭০ ভাগই আছে সিরিয়ায়। এমনটাই বলছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, সংঘাতময় এলাকায় ২০৯৩ সৌদি নাগরিক থাকার তথ্য প্রমাণিত। এদের মধ্যে সিরিয়ায় আছে ১৫৪০ জন।

২০১৪ সালের মাঝামাঝি ইসলামিক স্টেট দেশটির বিশাল অংশ দখল করে নিলে তারা সেখানে পালিয়ে যায়। ইরাকেও আছে বেশ কিছু সৌদি জঙ্গি। ইয়েমেনে লড়ছে ১৪৭ সৌদি নাগরিক। তারা আল কায়েদার সদস্য।

এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানে লড়ছে ৩১ সৌদি নাগরিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026