বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০

নতুন নবাবকে নিয়ে এবার ইউরোপে

নতুন নবাবকে নিয়ে এবার ইউরোপে

বিনোদন ডেস্ক: দিন পাঁচেক হলো বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান বাবা-মা হয়েছেন। নবজাতককে নিয়ে বেশ আনন্দেই দিন কাটছে তাদের।

এরই মধ্যে একাধিকবার নবাব পুত্র তৈমুরকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নতুন সব সংবাদ পরিবেশন হয়েছে। কখনো হাসপাতালে কারিনার পাশে ছবি সহ আবার কখনো সন্তান নিয়ে নবাব বাড়িতে পৌঁছানো কখনোবা তৈমুরের টিভিপর্দায় অভিষেকের খবরও প্রকাশ হয়েছে। তারকার সন্তান হলে যা হয়। এবার সেই ধারাবাহিকতায় নতুন নবাবকে নিয়ে বেড়ানোর পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শিগগিরই সাইফ আলি খান তার ছেলে তৈমুর ও কারিনাকে নিয়ে ইউরোপ ভ্রমণে যাবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেও ফেলেছেন বলে জানা গেছে।

তবে এ নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেননি নবাব পরিবারের কেউই। সূত্র আরও জানিয়েছে, আগামী বছরের শুরুতে কারিনার নতুন ছবির কাজে হাত দেবার আগেই সাইফ তৈমুরকে নিয়ে ইউরোপ ভ্রমণে যাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026