শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭

চীনে সরকারি ভবনের ভিতর গাড়ি উঠিয়ে বিস্ফোরণ ঘটায় হামলাকারী সহ নিহত ৫

চীনে সরকারি ভবনের ভিতর গাড়ি উঠিয়ে বিস্ফোরণ ঘটায় হামলাকারী সহ নিহত ৫

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের সিনজিয়াংয়ে একটি সরকারি ভবনের ভিতর গাড়ি উঠিয়ে সেখানে একটি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় একদল হামলাকারী।

এতে কমপক্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারী চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ ঘটনা ঘটেছে বুধবার। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, মুসলিম উইঘুর সম্প্রদায়ের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যকার সহিংসতায় সাম্প্রতিক সময়ে কয়েক শত মানুষ নিহত হয়েছেন সিনজিয়াংয়ে।

এর জন্য সরকার দায়ী করেছে ইসলামপন্থি উগ্রবাদীদের। তবে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো এবং যারা নির্বাসনে রয়েছেন তারা ক্ষুব্ধ চীনের ওপর। কারণ, তারা উইঘুর সম্প্রদায়ের ধর্মীয় ও সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে।

অসন্তোষের জন্য এটা অধিক হারে দায়ী বলে বলছে তারা। কিন্তু সিনজিয়াংয়ে কোনো নিষ্পেষণ চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026