রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৫

ব্রেক্সিট নিয়ে আবারও আইনী চ্যালেঞ্জ দাঁড় করাবেন গিনা মিলার

ব্রেক্সিট নিয়ে আবারও আইনী চ্যালেঞ্জ দাঁড় করাবেন গিনা মিলার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৃটেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদে নতুন আইনী চ্যালেঞ্জ দাঁড় করাবেন সেই ব্যবসায়ী নারী গিনা মিলার।

এ বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তার কথায় এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। তার এক আইনী চ্যালেঞ্জে এর আগে হেরে যায় বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সরকার। হাই কোর্ট রায়ে বলে পার্লামেন্টের অনুমোদন ছাড়া অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা যাবে না।

এ রায়ের বিরুদ্ধে আপীল করে সরকার। এ নিয়ে গত ৫ই ডিসেম্বর থেকে ৪দিন শুনানি হয় সুপ্রিম কোর্টে। জানুয়ারির প্রথমদিকে সুপ্রিম কোর্টের এ বিষয়ে রায় দেয়ার কথা। যদি সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে রায় দেয় তাহলে তাহলে পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসকে প্রধানমন্ত্রী তেরেসা মে’র পাশ কাটিয়ে যাওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন গিনা মিলার।

তিনি দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেছেন, এ বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষেই যথার্থ তর্কবিতর্ক হওয়া উচিত। এটা হবে পার্লামেন্টের একটি ইস্যু।

উল্লেখ্য, হাউজ অব লর্ডসে ক্ষমতাসীন রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ নয়। ফলে যদি সেখানে ভোটে দেয়া হয় ব্রেক্সিট প্রস্তাব তাহলে তার পরিণতি কি হতে পারে তা নিয়ে বিশ্লেষণ চলছে।

তবে গিনা মিলার হাউজ অব লর্ডসে এ বিষয়ে ভোট চেয়ে আবেদন করবেন কিনা তা স্পষ্ট নয়। যদি তিনি তা করেই বসেন তাহলে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা বিলম্বিত হতে পারে।

কিন্তু এ মাসে ৪৬১ জন এমপি প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রেক্সিট টাইমটেবিল সমর্থন করেছেন। এর মধ্য দিয়ে তারা বৃটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনায় প্রধানমন্ত্রীর জন্য পথ পরিষ্কার করেছেন। এসব এমপি বলেছেন, জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করতে চান তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026