শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের সাহায্যে নিউক্লিয়ার প্ল্যান্ট অবশেষে হাতে পেল পাকিস্তান। এই প্রকল্প কাজ শুরু হওয়াতে চীনের প্রতি বন্ধুত্ব আরো শক্তিশালী করল পাকিস্তান।
সম্প্রতি
ধুমধাম করে এই প্রকল্পের উদ্বোধন করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলার বিশাল এলাকাজুড়ে এই প্ল্যান্ট তৈরি হয়েছে।
নওয়াজ শরিফ বলেন, আমাদের অসামরিক পরমাণু ক্ষেত্রে এই বিদ্যুৎকেন্দ্র একটি মাইলফলক। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এটি সহায়ক ভূমিকা নেবে।
তিনি বলেন, শুধু পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রেই নয়, পাকিস্তানের সামগ্রিক উন্নয়নে চীনের সহযোগিতা পাচ্ছি। রাস্তাঘাট, বিমানবন্দর, রেলওয়ের পরিকাঠামো উন্নয়নে চীন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর তাতে পাকিস্তান আরো এগিয়ে যাচ্ছে বলে মত পাকিস্তান কর্মকর্তাদের। বেইজিংয়ের পূর্ণ সহযোগিতায় মিয়ানওয়ালির চাষমা এলাকায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মোট চারটি প্ল্যান্ট তৈরি হয়েছে।
তবে আপাতত চাষমা-তিন প্ল্যান্টের উৎপাদন শুরু হয়েচগে। পাকিস্তান রেডিও জানিয়েছে, চাষমা-২ ও ৩ প্ল্যান্টটি থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। অনুষ্ঠানে পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনে চিনের সহযোগিতা নিয়েও মুখ খোলেন শরিফ।