প্রযুক্তি আকাশ নিউজ ডেস্ক: ৪ দশমিক ৭ ইঞ্চি মাপের লুমিয়া ৬২৫ মডেলের স্মার্টফোনটির চেয়ে আরও বড় মাপের স্মার্টফোন আনছে নকিয়া। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া তথ্যের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন স্মার্টফোনটি হবে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটিকে ‘লুমিয়া ৮২৫’ মডেল নামে বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি।
চীনভিত্তিক একটি ওয়েবসাইট নকিয়ার নতুন এ স্মার্টফোনের তথ্য ফাঁস করেছে। নতুন স্মার্টফোনটির মাধ্যমে প্রথমবারের মতো ৫ ইঞ্চি মাপের ঊর্ধ্বে কোনো স্মার্টফোন তৈরি করছে নকিয়া।
নতুন স্মার্টফোনটিতে আরও বেশ কিছু চমক আনতে পারে নকিয়া কর্তৃপক্ষ। লুমিয়া ৮২৫ স্মার্টফোনটিতে প্রথমবারের মতো কোয়াড কোরের প্রসেসর যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। বর্তমানে নকিয়ার সব হাই এন্ড স্মার্টফোন যেমন লুমিয়া ১০২০, লুমিয়া ৯২৫৬ সবগুলোতেই ডুয়াল কোরের প্রসেসর ব্যবহার করা হচ্ছে। নতুন স্মার্টফোনটি দুই সিম সমর্থন করবে। পাশাপাশি এতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি, ব্লুটুথ, কুইকচার্জারের মতো সুবিধা থাকবে। উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও ক্যামেরাসহ স্মার্টফোনটিতে ব্যবহূত হবে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। অক্টোবর নাগাদ এ স্মার্টফোনটি বাজারে আনতে পারে নকিয়া। এ স্মার্টফোনটি হবে হাই এন্ডের বা দামি স্মার্টফোন। এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে বর্তমানে ভালো অবস্থানে রয়েছে নকিয়া। উইন্ডোজভিত্তিক প্ল্যাটফর্ম এই প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে ব্ল্যাকবেরিকে।
Leave a Reply